Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরীবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়।

প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি শোনেন এবং ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন ও বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রায় দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১০

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১১

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১২

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৩

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৫

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৭

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৮

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

১৯

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

২০