Shakil Shah
২১ ডিসেম্বর ২০২১, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্র নিহত

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় সাইদুল ইসলাম (১১) নামের পঞ্চম শ্রেণীর ছাত্র নিহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কেরাতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল মঠবাড়িয়া উপজেলার মাচুয়া ইউনিয়নের মৃত আবদুল হালিমের ছেলে। বাবার মৃত্যুর পর সাইদুল তার মায়ের সাথে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কেরাতপুর এলাকায় নানা মোতালেব মৃধার বাড়িতে থাকতো।

প্রত্যক্ষদর্শী অপর একটি অটোরিকশার চালক মো. রিপন মিয়া বলেন, অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় মালামাল টানার একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে সাইদুলের। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সাইদুল। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

 

 

স্থানীয় ছগির হোসেন জানান, আমি ডাক চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সাইদুল রাস্তায় পরে আছে সেখান থেকে সাইদুলকে উদ্ধার করে ওই অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার সাইদুলকে মৃত ঘোষণা করার পরে অটোরিকশার চালক সেখান থেকে পালিয়ে যায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান জানান, গাড়িতে ধাক্কা লাগার ফলে সাইদুলের মস্তিষ্কে অতিরিক্ত মাত্রা রক্তক্ষরণ হয় হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার ভোরের দর্পনকে জানান, আমরা জানতে পেরেছি সাইদুল নামের একটি ছেলে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০