Shakil Shah
২ নভেম্বর ২০২১, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় পৌরসভার সাবেক কাউন্সিলরের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার

সাকিল আহমেদ, পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর ও জাতীয় মহিলা পরিষদের পাথরঘাটা উপজেলার সাধারন সম্পাদক মুনিরা ইয়াসমিন খুশি ও নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে বসতঘর তুলতে চাঁদা দাবির অভিযোগে গত শনিবার পাথরঘাটা প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়ে ছিলেন শাহনাজ পারভিন নামে এক প্রবাসীর স্ত্রী।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এবং জীবনের নিরাপত্তা চেয়ে মুনিরা ইয়াসমিন খুশি সোমবার দুপুর দুইটার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পাথরঘাটা থানায় জিডি করেছেন তিনি।

মুনিরা ইয়াসমিন খুশি জানান, প্রতিবেশি শাহনাজ পারভীন তার জমির মধ্যে সীমানা প্রাচীর করে বসত ঘরের কাজ শুরু করেন। এ নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায়ই শাহনাজ বখাটে লোকদের দ্বারা হুমকি দিয়ে আসছেন। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন। তারপরেও তারা থেমে নেই। সবশেষ গত শনিবার রাত ৯ টার দিকে হুমকি দিয়ে যায় বখাটেরা। তাই সংবাদ সম্মেলনে শাহনাজ পারভীনের দেয়া অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিজের জীবনের নিরাপত্তা দাবি জানান এই নারী নেত্রী।

অভিযুক্ত শাহনাজ তার সকল অভিযোগ অস্বীকার করে ভোরের দর্পনকে বলেন, খুশির সাথে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ, কিন্তু তার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন আচরন করিনি। তাদের সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উল্টো তাদের জন্য আমরা ঘর থেকে বের হতে পারিনা। সীমানা প্রচীরের সাথে ঘরের ওয়াল টানার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সধোত্তর দিতে পারেননি।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সাবেক কাউন্সিলর খুশি থানায় জিডি করেছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাগজ আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০