Online Desk
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান: ৭ ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান: ৭ ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অনিয়মের দায়ে বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাতজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

আদালত সূত্র জানায়, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এই নিয়মিত তদারকি চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখছেন। এছাড়া অনেক দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো ছিল না এবং পণ্য ক্রয়ের ভাউচারও সংরক্ষিত ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফার আশায় যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। ক্রেতারা মনে করছেন, রমজানের আগে নিয়মিত এমন তদারকি চললে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সাহস পাবে না।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহনের পর নিজ এলাকায় এসে সর্বসাধারণের সাথে মতবিনিময়ে এমপি মাহবুবুল আলম সালেহী

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান

বরিশালের শিল্পায়নের প্রধান বাঁধা বামপন্থী শ্রমিক আন্দোলন

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

২০২৬ সালের শেষ নাগাদ ৯৯ গন্তব্যজুড়ে বিস্তৃত হবে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি নেটওয়ার্ক

১০

ধনবাড়ীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

১১

বাগাতিপাড়ায় ফিলোন ফিডস’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

১২

কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৪

রমজানের শুরুতে দুঃস্থ,অসহায় পরিবার ও এতিম খানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

১৫

ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি

১৬

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি, তবু নিয়োগ তৎপরতা

১৭

দোহাজারীতে ৭শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন আবদুল নবী খান

১৮

ক্লিন এন্ড গ্রীণ সাভার গড়তে নিজের হাতে নিজেই বিলবোর্ড অপসারণ করলেন সংসদ সদস্য

১৯

রায়গঞ্জে অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

২০