Online Desk
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইটভাটায় কর্মরত শ্রমিক দম্পতির১১বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে গ্রেফতার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্ত মামুন নড়িয়াল খুলনা জেলার ফুলতলা উপজেলার চতুরখালি এলাকার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার এসএসবি ব্রিকস্ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে ১১ বছরের শিশুর মা-বাবা। সপ্তাহখানেক আগে মেয়েটি তার দাদা-দাদির কাছে বেড়াতে খুলনা যায়।

মঙ্গলবার দুপুরের পর গ্রামের বাড়ি থেকে মামুনের সাথে মাদারীপুরে মা-বাবার কাছে আসার উদ্দেশ্যে রওয়ানা দেয় ওই শিশু। পরে রাতে মামুন মাদারীপুর পৌঁছালে তার ভাড়াকৃত বাসায় আটকে শিশুকে ধর্ষণ চেষ্টা চালায়। ব্যর্থ হলে মেয়েটিকে একটি ঘরে বদ্ধ করে রাখে।

পরিবারের লোকজন মেয়েটিকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৭টার দিকে মামুনের বাসা থেকে উদ্ধার করে। খবর পেয়ে রাত ১১টার দিকে সদর মডেল থানা পুলিশ শিশুকে ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই মামুনকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করে মেয়েটির পরিবার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত মামুনকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন অভিযুক্ত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এই ঘটনার পর আতঙ্কে আছে মেয়েটি ও তার পরিবার।

স্থানীয় সূত্র জানায়, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রথমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ইটভাটা মালিকপক্ষ। মামুনকে ডেকে এনে মারধর করে ছেড়ে দেয়। বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানলে থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে পুলিশ নেয় আইনি ব্যবস্থা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মেয়েটির মা-বাবা দুজনেই একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত। গ্রামের বাড়ি দূরে হওয়ায় মামুনের সাথে মেয়েটিকে আসতে সম্মতি দেয় পরিবার। এই সুযোগে শিশুকে মাদারীপুরে নিয়ে এসে ধর্ষণ চেষ্টা চালায় মামুন। এই ঘটনায় শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার মামুনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারকে সব ধরনের আইনগত সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০