Bhorer Darpan
১২ জানুয়ারী ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই আসামী গ্রেফতার

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই আসামী গ্রেফতার

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে খবর পেয়ে পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধানসড়কের ফুটখালী ব্রিজের উপর অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই মাদক কারবারীর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন হোয়াইক্যংয়ের মধ্যম হ্নীলায়।

পৃথক আরেক অভিযানে একইদিন সকালে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের অলিশাহ মাজারের সামনে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী একই এলাকার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘পৃথক দু’টি অভিযান পরিচালনা করে থানা পুলিশের বিশেষ টিম দেড় হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার পূর্ব আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।’

মাদক, সন্ত্রস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০