Online Desk
৬ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে এলজিইডি’র কাজে ব্যাপক অনিয়ম,ব্যাবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি

বান্দরবানে এলজিইডি'র কাজে ব্যাপক অনিয়ম,ব্যাবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি

বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ২ কোটি ৭৫ লাখ টা ব্যায়ে গ্রামীন সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধিনে, উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় ১.৩ কিলোমিটার সড়কের চলমান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত ঠিকাদার মোঃ মেহেদী এর বিরুদ্ধে ।

স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজে বালির পরিবর্তে মাটি ব্যাবহার ও নির্মাণ সামগ্রীর মান ঠিক না থাকায় বর্ষাকালে এই সড়কটি স্থানীয় জনসাধারণের মাথা ব্যাথার কারণ হতে পারে।এ ছাড়া এটি দীর্ঘদিন ব্যাবহার অনুপযোগী হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বান্দরবান জেলা কার্যালয়ের দেয়া তথ্য মতে,গত ২৪শে ডিসেম্বর ২৪ এ গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় ১.৩ কাজটি শুরু হওয়ার পর ২৫শে ডিসেম্বর ২০২৫ এ কাজটি এলজিইডি কে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও মূল সময়ের মধ্যে কাজটি শেষ করতে না পারায় জুন ২০২৬ সাল পর্যন্ত কাজের সময় বৃদ্ধি করা হয়।

৬ মাসে তড়িঘড়ি করে কাজটি শেষ করতে গিয়ে, মায়াধন কনস্ট্রাকশন এর নিয়োজিত ঠিকাদার,রাস্তার কাজে বালির পরিবর্তে পাহাড়ের মাটি কেটে সেই মাটি দিয়েই কাজ করছে।স্থানীরা বলেন, কাজে ঠিকাদারের অনিয়মের কারনে খুব অল্প সময়ের মধ্যে রাস্তাটি দেবে যাবার সম্ভাবনা আছে।

এদিকে রাস্তার কাজে পাহাড়ের মাটি ব্যাবহারের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মায়াধন কে একাধিক বার মোবাইল ফোনে বক্তব্যের জন্য যোগাযোগ ও whatsapp এ মেসেজ দিয়ে বক্তব্য চাওয়া হলেও তিনি প্রতিবেদকের প্রশ্নের কোন উত্তর জানাননি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন এর ঠিকাদার মেহেদী এর সাথে যোগাযোগ করেও তার কোন উত্তর পাওয়া যায় নি।

কাজের অনিয়ম নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি এর বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান এর অফিসে একাধিক বার যাওয়া ও অফিসের সরকারি মোবাইল নাম্বারে একাধিক বার বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেন নি।

চলমান কাজের অনিয়মের বিষয়ে , বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর সিনিয়র সহকারী প্রকৌশল মোঃ পারভেজ সরওয়ার প্রতিবেদককে বলেন,চলমান রাস্তার কাজে পাহাড়ের মাটি কেটে তা ব্যাবহারের কথা শুনেছি,কাজের শতভাগ আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ হতে বুঝে নিবো।

অনিয়মের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে,কোন ক্রমেই কাজ না করে কোন বিল প্রদান করা হবে না।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর সুত্রে জানানো হয় এ পর্যন্ত চলমান কাজের বিল বাবদ ৪০ লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মায়াধন কনস্ট্রাকশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০