Online Desk
৯ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পুন: খাল খনন কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীতে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া এলাকার নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

এসময় ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রাসেল পারভেজ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুবোধ মন্ডল, সমাজ সেবা অফিসার ইসমাইল হোসেন, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএম ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপি’র সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, প্রধানমন্ত্রী ঘোষিত পুন: খাল খনন কর্মসূচীর আওতায় এ আসনের সংসদস সদস্য ডাক টেলিযোগ তথ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এর পরামর্শে ধনবাড়ীতে এই প্রথম ৩৮ লক্ষ ৬৬ হাজার ৫৭১ টাকা ব্যয়ে এ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

এ খাল পুনঃ খনন এর মাধ্যমে প্রান্তিক জনপদে অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে। খান পুনঃ খনন এর ফলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে,জলাবদ্ধতা নিরসন হবে,মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। পানির সংকট দূরীভুত হবে। এ খাল খনন কর্মসূচি বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ এটি চলমান কার্যক্রম এবং এ কর্মসূচী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০