Shakil Shah
৯ সেপ্টেম্বর ২০২১, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফের নির্মাণকাজ বন্ধ করল বিজিবি

লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা তিন বিঘা করিডোরের রাস্তার দুই পার্শ্বে আলোচনা ছাড়াই বিএসএফ সদস্যের উঁচু দেয়াল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

বিজিবি প্রতিবাদ করলে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ রাখেন। বিজিবির দাবি, কোনো আলোচনা ছাড়াই বিএসএফ বাংলাদেশিদের চলাচলের একমাত্র সড়কটির দুই পাশে দেয়াল নির্মাণকাজ শুরু করেন। ওই দেয়ালের কারণে চলাচলে যেমন সমস্যা সৃষ্টি হবে। তেমনি দুর্ঘটনাও বেড়ে যাবে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি এলাকা থেকে দহগ্রাম ইউনিয়নের ভূখণ্ড পর্যন্ত করিডোর সড়কটির দৈর্ঘ্য ১৭৮ মিটার ও প্রস্থ ৮৫ মিটার। সড়কটি ২৪ ঘণ্টা ব্যবহারের জন্য ২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলে দেন।
তখন থেকে একটানা সড়কটি ব্যবহৃত করছেন বাংলাদেশের লোকজন।

ওই সময় সিদ্ধান্ত হয় তিনবিঘা করিডোরে যেভাবে থাকছে কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু কয়েকদিন আগে তিনবিঘা করিডোর ভারতীয় অংশে ইট, বালু, সিমেন্টসহ নির্মাণসামগ্রী এনে রাখেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই দেশের মধ্যে কোনো প্রকার আলোচনা ছাড়াই ৫ সেপ্টেম্বর থেকে ১৪ থেকে ১৫ জন নির্মাণশ্রমিক করিডোর সড়কের দুই পাশে গর্ত খনন করেন।

পরে বিজিবি সদস্যের কাছে যোগাযোগ করে স্থানীয়রা। ৫১ বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জাহাবুল ইসলাম গর্ত করার কারণ চানতে চান বিএসএফের কাছে। তারা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সড়কটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না।

তিনি আরও জানতে চান, করিডোর সড়কের পূর্ব-দক্ষিণ দিকে তিন ফুট উঁচু দেয়াল নির্মাণকাজ শুরু কেন করেছেন? সেটির কোনো জবাব দেননি তারা। বিষয়টি বুঝতে পেরে কাজে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। পরে কাজ বন্ধ করে বিএসএফ।

দহগ্রামের বাসিন্দা আলী মাহমুদ বলেন, স্থল সীমান্ত চুক্তি কার্যকরের পর বাংলাদেশ-ভারত ছিটমহলগুলো বিনিময় হলেও দহগ্রাম-আঙ্গরপোতা করিডোর আগের মতো থাকার কথা। কিন্তু হঠাৎ করে বিএসএফ যেভাবে দেয়াল নির্মাণ করছে এতে সড়কটি আরও চিকন হতো। মানুষের চলাচলে সমস্যা হবে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন, তারা যেভাবে দেয়াল নির্মাণ করছিলেন তাতে মানুষের চলাচলে সমস্যা হতো। স্থানীয় জনগণসহ বিজিবির বাধায় কাজটি বন্ধ করে দিয়েছে বিএসএফ।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম বলেন, ভারতীয় নির্মাণশ্রমিকদের দিয়ে রাস্তার দুই পাশে সংস্কারের নামে দেয়াল নির্মাণ করা হচ্ছিল। পরে আমরা সবাই গিয়ে বাধা দিয়ে কাজ বন্ধ করছি।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইসহাক আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০