Online Desk
৪ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার আসামী মোকবল হোসেন মুকুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় একমাস পরে মারা যায় ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। ওই দুই মামলায় এজহার নামীয় আসামী করা হয় ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে।

আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মাহমুদকে। সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবল হোসেন মুকুল বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সকল মামলার এজহারভুক্ত আসামী। সোমবার সকলে তাকে আটক করা হয়েছে এবং আজকেই তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০