Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার গোপালনগন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘এক ফোঁটা রক্ত, হাজারো স্বপ্নের সিঁড়ি’—স্লোগানে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ এবং খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা কাজী হাসান আহমাদ।

আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে রক্তদান নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’। উদ্বোধনী আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন বলেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। রক্তদানের মতো মহৎ কাজে সংগঠনটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: ২৭তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

আবারও বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সরকার শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে – জিএম সিরাজ এমপি

১০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

শ্রীপুরে তীব্র গরম ও লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা বেড়েছে

১৪

কুবিতে ৩০ হাজার টাকায় বাস হস্তান্তর, অন্ধকারে প্রশাসন

১৫

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

১৬

ঢাকা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল্লাহ-হিল কাফি

১৭

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

১৯

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০