bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুল তথ্য ঠেকাতে যৌথভাবে কাজ করছে ভাইবার-হু

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ঠেকাতে বহুভাষিক চ্যাটবটের মাধ্যমে যৌথভাবে কাজ করছে রাকুতেন ভাইবার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য জানোনা হয়।

এতে বলা হয়, করোনা নিয়ে দ্রুত ছড়িয়ে পড়া ভুল সংবাদ ও মিথ্যা তথ্য ঠেকানোই বিশ্বব্যাপী খুব শিগগিরই ভিন্ন ভাষায় এটি পাওয়া যাবে। স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য অনুসন্ধানকারীদের সহায়তার জন্য চ্যাটবটটি ইতোমধ্যে ইংরেজি, আরবি ও রুশ ভাষায় পাওয়া যাচ্ছে। এটি বাংলাসহ আরও ২০টি ভাষায় অনুবাদ করা হবে। এই বৈশ্বিক মহামারি নিয়ে সদ্য পাওয়া সংবাদ এবং এ নিয়ে জানতে চাওয়া সাধারণ প্রশ্নগুলোর ওপর চ্যাটবটটিতে গুরুত্বারোপ করা হয়েছে।

চ্যাটবটটির 'লেটেস্ট নিউজ' বিভাগের মাধ্যমে হু'র ওয়েবসাইট থেকে ভাইরাস সংক্রান্ত হালনাগাদ তথ্য সবার কাছে পৌঁছে যাবে। চ্যাটবটটির অন্যান্য বিভাগগুলো: প্রটেক্ট ইউরসেল্ফ, মাস্ক ইউজেস, ট্রাভেল রেকমেন্ডেশনস ও মিথ। ভাইরাস সম্পর্কে ব্যবহারকারীর কতটুকু জানে তা যাচাই করার জন্য চ্যাটবটটির মিথ বিভাগে রয়েছে অংশগ্রহণমূলক কুইজ। এই ভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডের মাধ্যমে হুকে অর্থসাহায্য দিতে ব্যবহারকারীদের জন্য ‘ডোনেট নাউ’ বাটন রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেন, উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য স্বাস্থ্যবিষয়ক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তথ্যই শক্তি এবং এই বৈশ্বিক মহামারির সময় সঠিক তথ্যই মানুষকে বাঁচাতে পারে।

রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামেল আগাওয়া বলেন, প্রতিকূল এই সময়ে মানুষকে সবসময় কানেক্টেড রাখতে আমরা কাজ করছি। পাশাপাশি স্থানীয় ও পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য ও ভুল সংবাদ মোকাবিলায় সহযোগিতা করছি।

তিনি বলেন, এই সঙ্কটপূর্ণ সময়ে ব্যক্তি ও সমাজের সবাইকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার মাধ্যমে সুস্থ রাখতে রাকুতেন ভাইবার ও ডব্লিউএইচও যৌথভাবে কাজ করছে। আপনারা চ্যাটবটটি ব্যবহার করুন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে এটি শেয়ার করে তাদের সুরক্ষিত হতে সাহায্য করুন। এখন ডিজিটাল মাধ্যমই নিরাপদ। এরই মধ্যে বিশ্বজুড়ে ভাইবার ব্যবহারকারীরা বিনামূল্যে এই চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। বিশ্বজুড়ে চলমান এই অবরুদ্ধকালীন সময়ে যেসব স্বাস্থ্যকর্মীরা ভাইরাস প্রতিরোধে সামনে থেকে কাজ করছেন তাদের সহায়তায়র পাশাপাশি মানুষকে উজ্জীবিত করতে ও ইতোবাচক মনোভাব তৈরিতে ভাইবার বিশেষ স্টিকার প্যাক উন্মোচন করছে। ভাইবার স্টিকার মার্কেট থেকে যেসব ব্যবহারকারী প্যাকটি ডাউনলোড করবেন তারা তাৎক্ষণিকভাবে চ্যাটবটে প্রবেশের সুযোগ পাবেন। বটটি এই লিংকের vb.me/c6e9fa মাধ্যমেও পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০