Online Desk
৩০ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড অরুন কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড ধীরেন্দ্রনাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, জেলা সিপিবি নেতা কমরেড মুজিবর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সহসভাপতি আজিজুল হাসান খোকা, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আবদুস সাত্তার মন্ডল। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা এজাজ আহম্মেদ। সমাবেশে বন্ধু ও সমমনা সংগঠন সংহতি প্রকাশ করে।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী রাষ্ট্র। বিগত অন্তবর্তী সরকার নির্বাচনে আগে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী বাণিজ্যিক চুক্তি করেছে। কিছু চুক্তির আংশিক ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনতে হবে, প্রতিবছর ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য আমদানি করতে হবে, যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে, কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত রাখতে হবে, যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো কোটা আরোপ করা যাবে না, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে অশুল্ক বাধা দূর করতে হবে, যুক্তরাষ্ট্রের পণ্য প্রতিযোগিতায় না পড়ার উদ্যোগ নিতে হবে। এসব চুক্তি একটি স্বাধীন দেশ কখনো করতে পারে না। কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস দেশবিরোধী এসব চুক্তি সম্পাদন করেছে।

এতে প্রমাণিত হয় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের দালাল। দেশ বিরোধী এসব চুক্তি প্রকাশ করতে হবে ও অবিলম্বে তা বাতিল করতে হবে। সেই সঙ্গে দেশবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০