Bhorer Darpan
১৭ নভেম্বর ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিকের উপর হামলা 

রূপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিকের উপর হামলা 

সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থান ইট দিয়ে থেঁতলে দিয়েছে । ১৭ নভেম্বর রবিবার উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক, কিশোরগ্যং ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর এ হামলা চালানো হয়। হামলার ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে বলে সাংবাদিকরা হুশিয়ারি দিয়েছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, রূপগঞ্জের মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ নিয়ে তাঁর লেখা সংবাদ দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হয় । এ কারণেই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে তাকে বেদম প্রহার করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশে থেঁতলে দেয়। 

রূপগঞ্জ থানায় দয়েরকৃত অভিযোগকারী সাংবাদিক রাসেল আহম্মেদ বলেন, সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫/২৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা চালায়। এসময় জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ৪/৫রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ইতিমধ্যে যৌধ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০