Online Desk
২৭ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এমন সমীকরণ পেল বাংলাদেশ। চট্টগ্রামে আজ তা-ই করল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৮৩ রান তাড়া করে জিতল বাংলাদেশ।

তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটের জয় পেয়েছে লিটন দাসের দল।

কিউইদের বিপক্ষে আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল ১৩৫। ২০২৩ সালে নেপিয়ারে এই রান তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। অবশ্য শুধু বাংলাদেশের নয়, দুই দলের রান তাড়ায় আজকেরটি সর্বোচ্চ।

২০১৭ সালে নেপিয়ারেই ১৪২ রান তাড়া করে জিতেছিল নিউজিল্যান্ড।

১২ বল হাতে রেখে পাওয়া জয়ের ম্যাচে আজ ঝোড়ো ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ১৮৩ রান তাড়ার শুরুটা অবশ্য দেখে-শুনে করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দুজনে মিলে ৪১ রানের জুটি গড়েন।

সাইফের ১৭ রানের বিপরীতে ২০ রানে ফেরেন তানজিদ তামিম।

দুই ওপেনারের মাঝে ২১ রানে ফেরেন অধিনায়ক লিটন। তাদের আউটের পর মিডল অর্ডারে ঝড় তোলেন হৃদয়,পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি। ম্যাচে অ্যাংকরের ভূমিকা পালন করা হৃদয়ের ১৮৮.৮৮ স্ট্রাইকরেটের বিপরীতে কমপক্ষে ২০০.০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইমন-শামীম।

২৩৮.৪৬ স্ট্রাইকরেটে ৩১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। তার ২ ছক্কা ও ৩ চারের অপরাজিত ইনিংসের বিপরীতে ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন ইমন। অন্যদিকে ৩ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। ইনিংসটির জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লেগস্পিনার ইশ সোধি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ফিফটিতে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। সমান ৫১ রানের ইনিংস খেলেন দুই ফিফটিয়ান কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেইভার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লেগস্পিনার রিশাদ হোসেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০