Online Desk
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে ঢাকায় আসবে পাকিস্তান দল। ইতোমধ্যে এই সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে পারে তানজিদ তামিম ও অমিত হাসানের।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার টেস্ট দলের ডাক পেয়েছেন তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান রয়েছে তার ঝুলিতে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে নির্বাচকদের নজর কেড়েছেন অমিত। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩ বছর বয়সী এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের গড় প্রায় ৪৯।

এ ছাড়াও দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পেস আক্রমণের প্রধান দুই অস্ত্র তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর তারা আবারও সাদা পোশাকে মাঠে নামবেন। এছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন অফ-স্পিনার নাঈম হাসান।

এই স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, তানজিদ দীর্ঘ সময় ধরে আমাদের ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড এবং টেকনিক বেশ উন্নত। আমরা বিশ্বাস করি বড় ফরম্যাটেও সে ভালো করবে। আর অমিত ঘরোয়া ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। তার ধৈর্য ও টেম্পারামেন্ট টেস্ট ক্রিকেটের জন্য মানানসই। এই দুজনেই দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটকে সেবা দেওয়ার ক্ষমতা রাখে।

আগামী ৮ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০