
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
ঢাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মত মানববন্ধন করেছে হাতীবান্ধা উপজেলা সর্বস্তরের জনগণ।
বুধবার হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাতীবান্ধা উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আ.লীগের সদস্য ও উপজেল যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, টংভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ও আমাদের স্বপ্ন সংগঠনের প্রধান উপদেষ্টা সেলিম হোসেন, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জুয়েল, হাতীবান্ধা মহিলা কলেজ প্রভাষক নাজমুল কায়েস হিরু, আমাদের স্বপ্ন সংগঠন সভাপতি বেলাল হোসেন মানিক, হাতীবান্ধা মানব সেবা সংগঠনের সভাপতি শাহজাহান আলী শামীম ও সাধারণ সম্পাদক নুর আমিন প্রমুখ অংশগ্রহন করেন।