Shakil Shah
১৯ সেপ্টেম্বর ২০২১, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে লোভ কমানোর পরামর্শ হাইকোর্টের

ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এসব বিষয়ে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শও দিয়েছেন আদালত। 

রোববার (১৯ সেপ্টেম্বর) ফোনালাপে আড়ি পাতা বন্ধে রিট শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানির এক পর্যায়ে আদালত আইনজীবী শিশির মনিরকে ই-কমার্স ব্যবসার বিষয়ে কিছু বলতে বলেন। এ সম্পর্কে একটা ধারণা দিতে বলেন। তখন আইনজীবী শিশির মনির ই-কমার্স নিয়ে বক্তব্য দেন।

শিশির মনির আদালতকে বলেন, ‘আমাদের দেশে ই-কমার্স ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা বা অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন।’

তখন আদালত বলেন, ‘হ্যাঁ আমরা তো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। এজন্যই গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালান।’

পরে ফোনালাপে আড়ি পাতা বন্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর দিন ঠিক করে আদেশ দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১০

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১১

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১২

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৩

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৪

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৫

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৬

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৭

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৮

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৯

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

২০