Shakil Shah
৯ জুন ২০২১, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ে জেলা রেজিষ্ট্রার অফিস ভবন

আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে জেলা রেজিষ্ট্রার অফিসের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। যেকোন সময় উদ্বোধনের অপেক্ষায়। মঙ্গলবার পৌর শহরের আর্ট গ্যালারিতে গিয়ে দেখা যায়, জেলা রেজিষ্ট্রার অফিসের কাজ শেষের দিকে। ৪ তলা ভিত বিশিষ্ট ৪-তলা ভবনটি নির্মাণ শেষে উদ্বোধন হলে রেজিষ্ট্রি কাজে নতুন গতি আসবে বলে মনে করছেন সবাই।

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, জেলা রেজিষ্ট্রার অফিস নির্মাণ কাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী ৪তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে জেলা রেজিষ্ট্রার অফিসের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ২০১৮ সালের ১৪ মে দেড় বছর মেয়াদকাল ধরে চুক্তি করা হয়। তবে করোনার কারণে মেয়াদকাল আরও বৃদ্ধির জন্য আবেদন করা হয় বলে জানা যায়। প্রকল্পের চুক্তি মূল্য ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা। ৪ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে।

এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুদ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকল নবীশ, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিষ্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিষ্ট্রার চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি ও ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকল নবীশ, রেকর্ড রুম, রেকর্ড ষ্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন র্নির্মাণ কাজটি ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কন্সট্রাকশন এন্ড বিল্ডার্স করছে।

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান জানান, জেলা রেজিষ্ট্রার অফিসের নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছে। মেয়াদকাল দেড় বছরের থাকলেও করোনার কারনে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্মাণ কাজের উদ্বোধন করা হতে পারে বলে জানান তিনি। নতুন এ ভবনের উদ্বোধনের পর জেলা রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম শুরু হলে জনসাধারণের অনেক সুবিধা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিষ্ট্রার অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০