Shakil Shah
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋণের বোঝা বইতে না পেরে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

ঋণের বোঝা বইতে না পেরে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ঋণের চাপ সইতে না পেরে মাধ্যমিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষ‌ক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তে সদর উপ‌জেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থে‌কে রবীন্দ্র দেবনাথ (৫৫) না‌মে ওই শিক্ষ‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

তি‌নি সদর উপ‌জেলার ভূল্লী থানার চরণখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। 

রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ ব‌লেন, দাদা গতকাল বিদ্যালয় থে‌কে দাপ্তরিক কাজ শে‌ষে বা‌ড়ি‌তে ফেরেন। এরপর বিকেলে স্থানীয় এক‌টি বাজা‌রে যান। পরে রাত ১০টার দি‌কে  বা‌ড়ির অদূ‌রে বাঁশের স‌ঙ্গে তার ঝুলন্ত মর‌দেহ দে‌খে প্রতি‌বেশীরা পুলিশে খবর দেয়।

কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও জানান, তার ভাই বি‌ভিন্ন জায়গা থে‌কে ঋণ নেওয়ার পর লোকসানে প‌ড়ে যায়। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রু‌বেল রানা না‌মে এক শিক্ষার্থী ব‌লেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে স্যার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

একই গ্রামের সা‌হেরুল ইসলাম না‌মে এক ব্যক্তি ব‌লেন, একজন প্রধান শিক্ষ‌কের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

স্থানীয় ই‌উপি চেয়ারম্যান ফয়জুর রহমান ব‌লেন, রবীন্দ্র দেবনাথ সহজসরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। বি‌ভিন্ন জায়গা থে‌কে ঋণ নি‌য়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছি‌লেন। ঋন পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়‌তো আত্মহত্যা করেছেন।

ভূ‌ল্লি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দুলাল উদ্দীন ব‌লেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০