
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে এমপি বেরিষ্টার মাহবুবুল আলম সালেহীর সাথে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে এমপি মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে উলিপুর কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন ইমপাওয়ারমেন্ট হাব অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরে এমপি অফিস হবে সেখানে সর্বসাধারণের মতামত ও অভিযোগ বক্স থাকবে সেখান থেকে সমস্যা গুলো দেখে সমাধানের মাধ্যমে উলিপুরের উন্নয়ন মূলক কাজ করার কথা বলেন।
এছাড়া নির্বাচনী ইস্তেহারের মধ্যে শিক্ষার্থীদের কিভাবে পড়াশোনায় মনোনিবেশ করা যায় রেজাল্ট ভালো করা যায় সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের বেসিক প্রশিক্ষণের ব্যাবস্থা নেয়া হবে।
তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য এমপি এ্যপস চালু করা হবে। যেখান থেকে সরাসরি যে কোন ধরনের সেবা পাবেন। কুড়িগ্রাম-৩ আসনে সকল ধরনের মিশন ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর কামাল কবির লিটন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জেলা ইউনিট সদস্য খাইরুজ্জামান সরকার ও সাবেক আমীর মাওলানা মশিউর রহমান। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ কুড়িগ্রাম-৩ আসনে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেন। সে সকল সমস্যা সমাধানের প্রত্যয় ব্যাক্ত করেন এমপি মাহবুবুল আলম সালেহী।