
এবি ব্যাংক পিএলসি. এর সাথে সম্প্রতি র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড— এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড বাংলাদেশে মরিস গ্যারেজ গাড়ির অনুমোদিত ডিলার হিসেবে কাজ করে।
এই চুক্তির আওতায় র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড গ্রাহকদের গাড়ি ক্রয়ে অটো লোন সুবিধা গ্রহণের জন্য এবি ব্যাংকে প্রেরণ করবে এবং এবি ব্যাংকও গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আগ্রহী গ্রাহকদেরকে র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড এর সাথে সংযুক্ত করবে।
এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌাফিক হাসান এবং র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যানকন ব্রিটিশ মটরস লিমিটেড এর সিইও জনাব হুসাইন মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।