Ibrahim Atiullah Anik
২ নভেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণের নিমিত্তে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তিন সদস্যের একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

কমিটির তিনজন সদস্য হলেন– কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং মো. নাজমুচ্ছাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গণে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, আবাসন ও খাবারের মানোন্নয়ন, শিক্ষাঙ্গণে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী কমিটি গঠনের লক্ষ্যে উপর্যুক্ত তিন নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হল।

এবিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ বলেন, আমরা আগামী ০৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে ছাত্রদলের নতুন কর্মী সংগ্রহের জন্য সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করব। তারপর আমরা সেখানকার শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে কেমন পরিবেশ চায়, সেটা সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিতে কেমন নেতৃত্বের প্রত্যাশা করে সেটার উপর ভিত্তি করেই আগামীর কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর চার বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও পুরোনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে সংগঠনটির কুবি শাখার কার্যক্রম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০