Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে মাদক ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি হাসনাতের

দেবিদ্বারে মাদক ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি হাসনাতের

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য—কোনো ছাড় নেই।

‎মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ৩৩ বছরের ধারাবাহিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।

‎অবৈধ মাটি কাটা ও ইটভাটা নিয়ে কঠোর বার্তা তিনি বলেন, দুই একর জায়গা থেকে মাটি কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমিতে পড়ে। সাময়িক লাভের জন্য দীর্ঘমেয়াদে বড় ক্ষতি ডেকে আনা হচ্ছে।

‎এলাকায় একাধিক লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছেই আমার জবাবদিহিতা,যোগ করেন তিনি।
‎পরিবেশ ও কৃষি রক্ষায় গুরুত্ব‎ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি। নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন।

‎মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলায়মান কবির মাসুম এর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম,মোহাম্মদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মুন্সি, মোঃ কামাল হোসেন মুন্সি, মওলানা আবদুল মান্নান,মাওলানা খোরশেদ আলম, মাওলানা আবদুল কাদের, আলী আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২৭০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০