Online Desk
১৬ মার্চ ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১ ঘটিকায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে ৯‘শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

এ সময় কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসারও দোলন চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার, দেবশীষ দাস, এসপিপিও, এসএএওগন, কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরে কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় খরিফ মৌসুমে পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও গ্রষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচীর আওতায় খরিফ মৌসুমে ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। পাট ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি-৫ কেজি উপকরন সহায়তা পাবেন। আউশ ধানের বিপরীতে ৫ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।গ্রীষ্মকালীন মুগ ফসলের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। গ্রীষ্মকালীন তিল ফসলের বিপরীতে প্রতি কৃষকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রণোদনায় সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের চাষাবাদে উৎসাহিত করছে। কৃষকদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০