Online Desk
১৬ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র

গোপালগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘ধুরাল খাল’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার ধুরাল খালে নিজ হাতে খননের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ধুরাল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বিস্তীর্ণ কৃষিজমি। এতে বদলে যাবে এ অঞ্চলের কৃষি উৎপাদনের চিত্র – এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, ধুরাল খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এবং কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি প্রায় ২০ বর্গকিলোমিটার ফসলি জমি দীর্ঘদিনের জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে।

তিনি আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকেরা সহজেই সেচ সুবিধা পাবেন, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বক্তব্যে প্রতিমন্ত্রী কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশের মাটি অত্যন্ত উর্বর এবং সঠিকভাবে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষিতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়।

এ কারণেই দেশের বিভিন্ন জেলায় একযোগে নদী, নালা ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকেরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বাড়াতে পারেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানী।

ধুরাল খাল খনন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক,
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনিস হায়দার খান, কোটালীপাড়া উপজেলা অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলা ও কোটালপাড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধুরাল খাল খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জলাবদ্ধতা দূর করে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের আশা, খাল খনন সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষিতে নতুন গতি আসবে এবং ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের পর প্রতিমন্ত্রী ও এমপি মহোদয়গণ সহ সকলেই কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০