Admin Panel
১৬ মার্চ ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে – আব্দুস সবুর ফকির

খন্দকার নজরুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, ‘‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে”। তিনি বলেন, যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এতো মানেন, এতো কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ! জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝড়বে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে তবে সরকারকে সোজা পথে আনার চেষ্টা করবে। সরকার সোজা পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আপোসহীন ভূমিকা অব্যাহত থাকবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে?- কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবলমাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, রমজানের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় নিজের মাঝে লালন ও ধারণ করা, কথা ও কাজে মিল থাকা। মুখে যা বলবে বাস্তবে তা পরিণত করা। কিন্তু সরকার মুখে যেই কথা বলেছে বাস্তবে তার বিপরীত কাজ করছে। আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। দেশবাসী গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে কিন্তু বিএনপি সরকার গঠনের পর এখন গণভোটের রায় মানছে না। তারা জুলাই আদেশ ও গণভোটের রায় আদালতের দিকে ঠেলে দিয়েছে। আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে সরকার জুলাই আদেশ ও গণভোটের রায়কে বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। কারণ সরকারের উদ্দেশ্য খারাপ। এই সরকারও আওয়ামী লীগের মতোই দেশের জনগণকে শাসন ও শোষণ করতে চায়। যারা জনগণকে শাসন ও শোষণ করতে চাইবে তারাই জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নেবে না। গণভোটে জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০