Admin Panel
৩১ মার্চ ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি নিয়ে আতঙ্ক নয়, রেশনিং ব্যবস্থায় স্বাভাবিক থাকবে সরবরাহ: পাম্প মালিকদের আশ্বাস

• মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজার অস্থির

• ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান

• পাম্পে হামলার ঘটনায় ক্ষোভ

খন্দকার নজরুল ইসলাম : দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং বা সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে ‘গুলফেশা প্লাজা’য় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় সরকার এই রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে ‘তেল ফুরিয়ে যাচ্ছে’—এমন গুজবে মানুষ অতিরিক্ত তেল কিনতে ছুটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তারা জানান, দেশের পেট্রোল পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তাই ‘প্যানিক বায়িং’ বা অতিরিক্ত তেল মজুদের কোনো প্রয়োজন নেই। বিশেষ করে মোটরসাইকেল চালকদের নির্ধারিত ২ লিটার তেল গ্রহণে সন্তুষ্ট থাকার এবং লাইনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
আতঙ্ক নয়, ধৈর্যের আহ্বান
পাম্প মালিকরা বলেন, অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়।
পাম্পে হামলার ঘটনায় উদ্বেগ
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে পাম্পে ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। পাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
৮ দফা দাবি ও সুপারিশ
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশ তুলে ধরে, যার মধ্যে রয়েছে—
পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা
বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি সরবরাহ
তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণ
জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার
ট্যাংকলরির ধারণক্ষমতা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা
সরকারি মনিটরিং জোরদার ও পাম্প মালিকদের অযথা দোষারোপ বন্ধ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারের নেওয়া রেশনিং ব্যবস্থায় সহযোগিতা করলে এই সাময়িক সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অসুস্থ আব্দুল হান্নান এর খোঁজখবর নিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১০

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বোয়ালখালীতে অটোরিকশায় মদ পাচার: বস্তাভর্তি চোলাই মদসহ আটক দুই

সিংড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

১০

বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

১১

লালপুরে দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শালকি ডোমার উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

১৩

গোপালগঞ্জ এলজিইডি’র বাস্তবায়নে সদ্য সমাপ্ত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৪

পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

১৫

কৃষকের উন্নতির কথা চিন্তু করেই খাল খনন কর্মসূচি – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন : নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি

১৭

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

১৯

মাদারীপুরের সন্তান বৃষ্টি যুক্তরাষ্ট্রে খুন, বাড়িতে শোকের মাতম

২০