Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গোপালগঞ্জে ২০২৫ সনে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন গোপালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলি উল্লাহ। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

আমন্ত্রিত অতিথিগণ গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম মহতি এ অনুষ্ঠানের আয়োজন করায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের সকলকে অভিনন্দন জানান। এ সময় গোপালগঞ্জ কোর্ট মাদ্রাসার মুহতামিম ও জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান বলেন, বিগত ৩৪ বছর যাবত আমি গোপালগঞ্জে বসবাস করছি কিন্তু দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি  শিক্ষার্থীদেরকে ইতোপূর্বে প্রশাসনের পক্ষ থেকে কোন সংবর্ধনা দেওয়া হয়নি। বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে এবছর তাদেরকে সংবর্ধিত করায় তিনি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার বক্তব্যে তিনি বলেন, আগামীতে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্তির সংখ্যা যেন অবশ্যই বৃদ্ধি পায় আর মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের এ ধারা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি অনুরোধ জানান। 

এছাড়াও তিনি গোপালগঞ্জ মুসলিম এতিমখানার সামনে নান্দনিক ক্যালিওগ্রাফি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান। পরে তিনি আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান, 

এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, ভবানীপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আঃ কাদের ও মুহাদ্দিস মাওলানা আহমেদ উল্লাহ, কাজুলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, নিলাহ মাঠ মাদ্রাসার মুহতামিম ও  মেসার্স মাওলানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ফখরুল আলম, দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থী- শিক্ষক ও অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০