Online Desk
১২ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সেবামূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করেছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবেন তবে ফ্যামিলি কার্ডের জন্য আপনারা কোনো ধরণের টাকা-পয়সা লেনদেন করবেন না।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে পাইলট প্রকল্প আওতায় চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষক কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০