Online Desk
১০ মার্চ ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এবং “ভূমিকম্পের ভয় করতে হবে জয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আরো উল্লেখ করেন, ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। ভূমিকম্প সরাসরি মানুষকে আঘাত করে না, বরং ত্রুটিপূর্ণ ভবন ধসের কারণেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মহড়া চলাকালে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সমন্বিত দল বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দিতে হয় এবং জীবন রক্ষা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।

জেলা প্রশাসনের সুশাসন চত্বরে আয়োজিত এইবিশেষ মহড়ায় স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১০

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১১

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৩

দিনাজপুরে মহান মে দিবস পালিত

১৪

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

১৫

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১৬

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৮

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৯

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

২০