Online Desk
১৭ মার্চ ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা বাস – মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোপালগঞ্জ কারারগাতী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার জন্য সে সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে অতীতে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি মোঃ শওকত হোসেন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম মওদুদ হোসেন রিন্টু’র নেতৃত্বে মালিক-শ্রমিক ও যাত্রীদের স্বার্থ যথাযথভাবে পালন করা সহ সততা ও নিষ্ঠার সাথে মালিক সমিতির কার্যক্রম স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গোপালগঞ্জ জেলা যেহেতু একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার ওপর দিয়েই দক্ষিণবঙ্গের হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কে যেন কেউ অনৈতিকভাবে অর্থ আদায় না করে সে ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। বর্তমান কমিটি তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বর্তমান কমিটি দ্রুতই জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনী পরিবেশ তৈরি করে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবেন। এছাড়া যে কোন প্রয়োজনে তিনি তার সহযোগিতা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট পরবর্তী গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্যরা ব্যবসায়িক মন্দায় মানবেতর জীবন-যাপন করছে, এরপরেও সড়কে ইজিবাইক ও মাহেন্দ্র’র দৌরাত্মে তারা ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া মহাসড়কে আবাধে সরকার নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, ভটভটি চলাচলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে সাথে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই মহাসড়কে এগুলোর চলাচল নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মওদুদ হোসেন রিন্টু বলেন, বিগত সময়ে প্রকৃত বাস মালিকদের অনেকের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় সংযুক্ত না করে একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছিলো। বঞ্চিত বাস-মিনিবাস মালিকদের নাম ভোটার তালিকায় হালনাগাদ করনে তিনি এমপি সাহেবের সার্বিক সহযোগিতা কামনা করেন।

গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মওদুদ হোসেন রিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, এমপি সাহেবের ব্যক্তিগত সহকারী ও গোপালগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সচিব সাজিদুর রহমান লিওন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির দুই শতাধিক সদস্য সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০