Shakil Shah
২০ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাবর্ষণের ঘটনায় নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে রোহিঙ্গাদের চিঠি

ভোরের দর্পণ ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো মেনস ল্যান্ডে মিয়ানমার বাহিনীর মর্টারশেল ও গোলাবর্ষণের ঘটনায় চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গা শরণার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় বসবাস করা রোহিঙ্গারা।

গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তের কোণাপাড়া ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি মেইল যোগে জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যকে নিশ্চিত করেছেন শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সর্দার দিল মোহাম্মদ।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, আমরা চিঠিতে জাতিসংঘকে জানিয়েছি, সামরিক জান্তা বাহিনী যেকোনো মুহূর্তে আমাদের ওপর আরও বড় আক্রমণ করতে পারে। এমন পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘকে শূন্যরেখার আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও সেদেশের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে চলা সংঘাতে অস্থির হয়ে উঠেছে রাখাইন রাজ্য। সংঘাতের প্রভাবে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে, তিন দফায় মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টারশেল পতিত হয়েছে ঘুমধুমে। সর্বশেষ, এক রোহিঙ্গা নিহত ও ৬ জন আহত হওয়ার ঘটনা উৎকণ্ঠা বেড়েছে সীমান্ত এলাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১০

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১১

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১২

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

১৪

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

১৫

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৭

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১৮

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১৯

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০