Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

বান্দরবানে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজন রোহিঙ্গা যুবকসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানায়, অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (ইউগোস্লাভিয়া নির্মিত), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

তিনি রোহিঙ্গা ক্যাম্প‑১৩-এর বাসিন্দা।

পরবর্তীতে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামের আরো একজনকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে ২০ হাজার টাকার বিনিময়ে তারা অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি সদর এলাকার একটি হোটেলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

বর্তমানে আটক ব্যক্তিরা উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০