Online Desk
২ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে সকল জেলার পুলিশ সুপারদেরসঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে।

এক্ষেত্রে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশ প্রধান বলেন, ঈদে যানজটরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষেরসঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, নিরপরাধ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।

ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বানও জানান তিনি।

এ সময় পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

দিনাজপুরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময়

বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ

উলিপুরে এমপি মাহবুবুল আলম সালেহীর সাথে সাংবাদিকদের ইফতার

বাউফলে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে -এমপি ড. মাসুদ

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও হলুদবীজ বিতরণ

১০

বিজয়নগরে ১৬০ শতাংশ পুরাতন পুকুর ভরাতে অভিযোগ

১১

সিরাজদিখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

১২

ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১৩

কাহালুতে দিনব্যাপী সমবায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় মহাসড়ক জুড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

১৫

রায়গঞ্জে জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, নিহত ২

১৬

দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার

১৭

আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ

১৮

নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, দাবি ইরানের

১৯

দশমিনায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন

২০