Shakil Shah
১৮ জুলাই ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৭

জয়পুরহাটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৭

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় শিক্ষার্থী ও পুলিশের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় জেলার প্রধান সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী সকাল ১০টার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হন। সোয়া ১০টার দিকে তারা সড়কে নেমে পড়েন। সেখান থেকে শিক্ষার্থীরা প্রধান সড়ক হয়ে পুলিশ সুপারের কার্যালয় মোড় এলাকার সড়কে গিয়ে অবস্থান নেন। এদিকে তাদের বিপরীতে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকে তারা শহরের জিরো পয়েন্ট অভিমুখে রওনা দেন। বাজলা স্কুল এলাকায় এসে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়ে সড়কে বসে পড়েন। এরপর তারা জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে চলে যায়। সে সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা ছিল। তারা জিরো পয়েন্ট পার হয়ে রেলগেটের দিকে যাওয়ার সময় চিত্রারোধ এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখতে পেয়ে বিভিন্ন স্লোগান দেন। সে সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে সাড়ে ১১টার দিকে পুলিশের একটি ভ্যান তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে।

এ সময় ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী রেলগেটে গিয়ে পাথর নিয়ে ছুড়তে থাকে। সেখানেই শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দফায় দফায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলে। সে সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রথমে পুলিশের একটি গাড়ি তাদের ধাওয়া দেয়। এরপর লাঠি দিয়ে পিটুনি দেয়। এতে তাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, শিক্ষার্থীরা আন্দোলনের সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০