Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক

জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক

খুলনা ব্যুরো: জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল বুধবার খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রীন সিটিতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে সকলকে কাজ করতে হবে। শহরে ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাইক্লোন ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ^াস।

বাংলাদেশে বিভিন্ন নীতি ও পরিকল্পনা ডিআরআর এবং সিসিএ এর ওপর গুরুত্ব দেয়া হয়, তবুও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। এই গোলটেবিল বৈঠকে আলোচনার লক্ষ্য হলো সরকার, উন্নয়ন সংস্থা, গবেষক ও নাগরিক সমাজের মধ্যে নীতিগত সংলাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা ও বৃদ্ধিকরণ, নীতিগত সংলাপ চালু করা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করা, DRR-CCA-Social Protection এর মাধ্যমে সমন্বয় বৃদ্ধির উপায় নির্ধারণ এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষার জন্য সুপারিশমালা তৈরি করা।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে সাড়ে ৫ লাখ টাকার গাঁজা সহ বহনকারী সিএনজি উদ্ধার

পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

জামায়াত চায় আগামীতে শ্রমিকের ঘর থেকেও প্রধানমন্ত্রী হোক

ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী : অভিষেক

নারী আসনের নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের তথ্য চাইল ইসি

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

১০

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১১

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

১২

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

১৪

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১৫

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১৬

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১৭

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৮

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৯

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০