Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২১, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেন যাবে পার্বত্য অঞ্চলে

চট্টগ্রামের পার্বত্য অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কাপ্তাইয়ে ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ ( রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) পাশে ট্রেন স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, শাটল ট্রেন সার্ভিসের জন্য নতুন স্টেশন ভবন নির্মাণ, অ্যাক্সেস কন্ট্রোল, স্টেশন অ্যাপ্রোচ রোড এবং প্লাটফর্ম শেড নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ফজলে করিম চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হচ্ছে। দেশে ৫৫টি নতুন রেল স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে পূর্বাঞ্চলেই হবে ২৬টি। ঢাকা- চট্টগ্রামে বুলেট ট্রেন চালু হবে। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেললাইনের কাজ ২০২২ সালে শেষ হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে চুয়েট হয়ে কাপ্তাই পর্যন্ত রেললাইন যাবে। এরপর বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতেও ট্রেন চালু করা হবে। এছাড়াও নাজিরহাট থেকে রামগড় স্থলবন্দর পর্যন্ত রেললাইন চালু করা হবে।

ফজলে করিম বলেন, বন্দরে যে বে-টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সেখান থেকে মালামাল পুরো বাংলাদেশে ট্রেনযোগে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগে বাংলাদেশ রেলওয়ের কোনো অভিভাবক ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রেলের কার্যক্রমে গতি এসেছে। আমরা যে কাজগুলো করছি তা দ্রুত গতিতেই করছি। আগামী ৭ অক্টোবর থেকে এসব স্টেশনের নির্মাণকাজ শুরু হবে। সুষ্ঠুভাবে কাজ শেষ করতে ছয় মাসেরও কম সময় লাগবে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আইআইইউসির ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০