Shakil Shah
৭ নভেম্বর ২০২১, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজেলের দামবৃদ্ধিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

দেশের সর্বাধিক ব্যবহৃত জ্বালানি ডিজেলের মূল্যবৃদ্ধির জের হিসেবে গণপরিবহণ খাতে আকস্বিক ধর্মঘটের পরপরই দেশের দক্ষিণাঞ্চলের পাথরঘাটা সহ বরগুনা জেলার প্রায় দুই হাজার মাছ ধরা ট্রলার সাগরে যাওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী বরাবর কয়েক দফা দাবি উল্লেখ করে স্বারকলিপিও প্রদান করেছে মৎস্যজীবীরা।

ডিজেলের দাম কমাতে হবে, মৎস্য সেক্টর রক্ষা করতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১ টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি ও বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নসহ মৎস্য সেক্টরের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ৩ দফা দাবি উলে­খ করে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন। দাবিগুলো হলো, অনতিবিলম্বে জ্বালানি তেলের মুল্য কমিয়ে পুর্বের নির্ধারিত মুল্য নির্ধারণ করা,বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমায় বিদেশী ট্রলার অনুপ্রবেশ বন্ধ করা এবং দেশীয় জলসীমায় নির্ধারিত জায়গায় ট্রলিং জাহাজ বাইচ করা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, পাইকার সমিতির সভাপতি সাফায়েত মুন্সি, আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন, বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ফারুক আকন, ওযাকশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে প্রমুখ। বক্তারা দাবি করেন, অনির্দিষ্টকালের জন্য আজ থেকেই দেড় হাজার মাছ ধরা ট্রলার সাগরে যাওয়া বন্ধ, পাশাপাশি এখন যেসকল ট্রলার সাগরে আছে সেসকল ট্রলার কুলে আসবে আর সাগরে যেতে দেয়া হবেনা।

কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন বলেন, দেশের গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ী ডিজেল কালো পথে পাচার করে। তাদেরকে আইনের আওতায এনে শাস্তিমুলক ব্যবস্থা নিলে তেলের যেমন সংকট হবে না তেমনি অসাধু ব্যবসাযীরা মূল্য বৃদ্ধি করতে পারবেনা।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ভোরের দর্পনকে জানান, রবিবার বেলা সাড়ে বারোটার দিকে মৎস পেশায় সংশ্লিষ্ট কয়েক শ মানুষ এসে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পৌঁছানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০