Online Desk
৪ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পাড়ি দিচ্ছেন অ্যাথলেট সাকিব, সাঁতরে পার হলেন যমুনা

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পাড়ি দিচ্ছেন অ্যাথলেট সাকিব, সাঁতরে পার হলেন যমুনা

দিনাজপুর প্রতিনিধি : মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং উত্তরের জেলা দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু ও কান্তজিউ মন্দিরের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে এক দুঃসাহসিক অভিযানে নেমেছেন তরুণ অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার এই চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি সফলভাবে সাঁতরে পার হয়েছেন প্রমত্তা যমুনা নদী।

গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার ‘জিরো পয়েন্ট’ থেকে সাকিবের এই বিশেষ দৌড় শুরু হয়। বিরতিহীন এই অভিযাত্রার লক্ষ্য আগামী ৯ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছানো। যাত্রার তৃতীয় দিনে, ৪ এপ্রিল এক অনন্য নজির গড়েন তিনি। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে যমুনা নদীতে সাঁতার শুরু করেন সাকিব এবং দীর্ঘ ৩ ঘণ্টা যমুনার ঢেউয়ের সঙ্গে লড়াই করে দুপুর ১২টা ৭ মিনিটে ওপাড়ে পৌঁছান।

সাকিবের এই অভিযানের মূল স্লোগান হচ্ছে ‘মাদককে “না” বলুন’। একইসঙ্গে দিনাজপুরের ব্র্যান্ডিং অর্থাৎ জেলার রসালো লিচু এবং ঐতিহাসিক নিদর্শন কান্তজিউ মন্দিরের মাহাত্ম্য সবার সামনে তুলে ধরাও তার এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

সাকিবের এই বিশাল ও চ্যালেঞ্জিং যাত্রায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী (মোহন) সাকিবের এই যাত্রার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তরুণদের এই অদম্য স্পৃহা সম্পর্কে সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, “সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণরা আমাদের গর্ব। এই ধরনের ইতিবাচক উদ্যোগে তাদের পাশে দাঁড়ালে তরুণদের মনোবল কয়েক গুণ বৃদ্ধি পায় এবং সমাজ সুন্দর আগামীর পথে এগিয়ে যায়।”

এখন পর্যন্ত সাকিবের এই সাহসিকতাপূর্ণ যাত্রা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাকিবের এই লক্ষ্য অর্জনে এলাকাবাসী তার সাফল্য কামনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০