
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। শোভাযাত্রা, বৈশাখী মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও পান্তা খাওয়ার মধ্য দিয়ে নববর্ষ পালন করা হয়েছে।
১৪ এপ্রিল দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর বড় মাঠে শেষ হয়।
শোভাযাত্রার উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকসহ রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও উৎসবপ্রিয় মানুষ।
এর বড় মাঠে বৈশাখী মেলার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এর পর স্টেশন ক্লাবে পান্তার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ফুটিয়ে তুলতে নানা রঙের সাজসজ্জা এবং গ্রামীণ অনুষঙ্গ প্রদর্শন করা হয়। নতুনের আহ্বানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সরব উপস্থিতি দেখা যায়।