Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নজরুল ইসলাম সোহেল : ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে এই গণমিছিলটি দুপুর ২টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে শুরু হয়।

গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, যুবক, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বেকারত্ব ও নাগরিক সেবার দুরবস্থায় জনগণ আজ দিশেহারা। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি জনগণের মুক্তির প্রতীক। আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন, তাহলে ঢাকা-৫ কে একটি আধুনিক, বাসযোগ্য ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।”

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি বলেন, “এই গণমিছিল প্রমাণ করে ঢাকা-৫ এ বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।”

গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে নেতৃবৃন্দ জনগণের প্রতি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০