Online Desk
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ী সংকটে বিড়ম্বনায় ঘরমুখো মানুষ, যাত্রী সেবায় এগিয়ে এলো বিআরটিসি

গাড়ী সংকটে বিড়ম্বনায় ঘরমুখো মানুষ যাত্রী সেবায় এগিয়ে এলো বিআরটিসি

এস এম বাবুল: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে রাজধানী ছাড়তে শুরু করছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি-বেসরকারি অফিস, কল-কারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরির ছুটি একসাথে হওয়ায় এবারে ঘরমুখো মানুষের ঢল অন্য বছরের তুলনায় অনেকটা বেশি।

ঢাকার বাস টার্মিনাল গুলোতে ছিল উপচে পড়া মানুষের ভিড়। যাত্রীর তুলনায় গাড়ীর সংখ্যা কম থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। গাড়ীর সংকট কাটিয়ে উঠতে যাত্রী সেবায় এগিয়ে এলো রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

পরিবহন সংকটে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে বিআরটিসির স্টাফ বাস ও ঢাকার মধ্যে চলাচলকারি বাস সমূহ দেশের বিভিন্ন অঞ্চলে সার্ভিস দিয়ে যাত্রীসেবায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করছে। বিপদের সময় বিআরটিসির সার্ভিস পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। রাজধানীর ফুলবাড়িয়ার বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনাল (সিবিএস-২) ঘুরে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা গাড়ী সংকটে বিড়ম্বনায় পড়ছেন, অনেকে বাসায় ফিরে যেতে মনস্থির করছেন।

এ সময় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বেশ কিছু স্টাফ বাস যাত্রী সেবায় এগিয়ে আসে। এতে স্বস্তি ফিরে আসে যাত্রীদের মাঝে। ঢাকার রামপুরা থেকে খুলনার বাড়ির উদ্দেশ্যে আসা কুলসুম বেগম জানান, তিনি গ্রামের ভোটার। ভোট দিতে বাড়ির উদ্দেশ্যে গুলিস্থান এসেছেন, গাড়ী না পেয়ে হতাশায় ভুগছিলেন। বিআরটিসির গাড়ীতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন।

একইভাবে সন্তুষ্টি প্রকাশ করছেন, খুলনা ফুলতলার বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি ঢাকার শ্যামলীতে থাকেন। কিডনি হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করেন। বাড়ির উদ্দ্যেশে ভোর ৫ টায় শ্যামলী থেকে গুলিস্থান এসেছেন। গুলিস্থানের সিবিএস-২ থেকে খুলনায় যে সকল মালিকানাধীন পরিবহন চলাচল করে ওই সকল পরিবহনে সিট না পেয়ে ঢাকার বাসায় ফিরে যেতে চাচ্ছিলেন ঠিক এ সময়ে বিআরটিসির কিছু বাস সিবিএস-২ তে এসে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ বাসেই রফিকুল খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

এছাড়া স্বরূপকাঠীর বাসিন্দা সোলাইমান দীর্ঘসময় বসে থেকে স্বস্ত্রীক বিআরটিসির গাড়ীতে বরিশাল যেতে পেরে খুশি। নারায়নগঞ্জ থেকে আসা দুই যুবক খালেদ ও সজল গ্রামের বাড়ি বরিশালে যেতে গুলিস্থানের সিবিএস-২ তে এসে বরিশালগামী মালিকানাধীন বাসে সিট না পেয়ে নারায়নগঞ্জ ফিরে যেতে চাচ্ছিলেন। কিছু সময়ের মধ্যে বিআরটিসির দ্বিতল বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেতে হ্যান্ড মাইকিং করলে যুবকদ্বয় এ বাসেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা বিআরটিসির এ উদ্যোগকে স্বাগত জানান।

গাড়ীর সংকটে বিআরটিসির বাসে বাড়ি যেতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাড়ি ফেরা শতশত মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০