Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২২, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

ভোরের দর্পণ ডেস্কঃ

দিনাজপুরের ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের ৩১৪ /সিএস পিলারের কাছে মিনারুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মরদেহ পাওয়া যায়।

গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মিনারুল ইসলাম মিনার সদরের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও খানপুর হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলির শব্দ শুনতে পায়। সীমান্ত এলাকায় স্থানীয়দের আত্মীয়-স্বজনকে ফোন করলে জানতে পারে সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। কয়েকজন যুবকসহ দাইনুর সীমান্ত কাঁটাতার বেড়ার নিকটবর্তী গেলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

মাজেদুর রহমান আরও বলেন, আজ সকালে সীমান্তের ৩১৪ /সিএস পিলারের কাছে মিনারুল ইসলামের মরদেহ পাওয়া যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ এর হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধারের জন্য বিএসএফের সঙ্গে স্থানীয় বিজিবি যোগাযোগ করছে। আইনি পদক্ষেপ শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা শেষে আমাদের জানালে আমরা গিয়ে মরদেহ গ্রহণ করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০