Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’দিনব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সামসুদ্দিন টাওয়ার হলরুমে ২২ ও ২৩ এপ্রিল দুইদিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার এবং নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ কৌশল, অধিকার বিষয়ে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১০

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১১

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

১৩

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৪

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

১৫

অসহায় পরিবারদের মাঝে লংগদু সেনা জোনের ঢেউটিন বিতরণ

১৬

বাঁশখালীতে রাতের আঁধারে করলা ক্ষেত নিধন, অর্ধলক্ষ টাকার ক্ষতি কৃষকের

১৭

ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল!

১৮

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

২০