
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুনিশ্চিৎ হোক নারী ও কন্যার অঙিকার” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এমজেএসকেএস, চাইল্ডনট ব্রাইড (সিএনবি) প্রোজেক্ট ও স্পেস টু লিড প্রজেক্ট, অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় রোববার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামের সামন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, মহিলা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সমবায় অফিসার নুর কুতুবুল আলম, নিএনবি প্রোজেক্টের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, স্পেস টু লিড প্রজেক্ট, অপরাজেয় বাংলাদেশ এর মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার সঞ্জিত কুমার দে, স্পেস টু লিড প্রজেেেক্টর উপজেলা কো-অর্ডিনেটর শেখ আমিনা আক্তারসহ অনেকে। শেষে চিক্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।