Online Desk
৮ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খন্দকার নজরুল ইসলাম : পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রোববার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। তিনি উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক কারবারি ও ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে। যেকোন মূল্যে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, সড়কে ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, দিনের বেলায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মতামত প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে লক্ষ্মী মন্দিরে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টার অভিযোগ

বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন

স্থানীয় সরকারে সাড়ে ৪ হাজারের বেশি প্রতিষ্ঠানে ভোটের প্রস্তুতি ইসির

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধুনটে বিএনপি,র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের ইফতার মাহফিল

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

১০

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৩

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

১৪

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

১৬

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

১৭

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৯

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

২০