Shakil Shah
১৬ অক্টোবর ২০২১, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, আটক যুবক

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করায় প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) ভোর রাতে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার।

আটক প্রান্ত সমাদ্দার উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকার শিশির সমাদ্দারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দার ফেইসবুক আইডি ” pranta somadder” এর ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে কিরোনপুর এলাকার আউয়াল মোল্লার ছেলে ইমরান মোল্লার ফেইসবুক আইডি “HM Imran Khan” এর একটি পোস্টে অভিযুক্ত প্রান্ত সমাদ্দার ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে। (” তোগে ইসলামের গুষ্টি চু… “)। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উক্ত এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। এ নিয়ে পাথরঘাটা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিষয়টি পাথরঘাটা থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার ভোর রাতে নাচনাপাড়া এলাকা থেকে প্রান্ত সমাদ্দারকে আটক করে তার মোবাইল ফোন জব্দ করে থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার ভোরের দর্পনকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০