Shakil Shah
২৪ নভেম্বর ২০২১, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় কোস্টগার্ড ও সোর্সদের বিরুদ্ধে মানববন্ধন

সাকিল আহমেদ,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের সোর্সোর বিরুদ্ধে রুবেল হোসেন নামে এক মটরসাইকেল চালককে মাদক দিয়ে মিথ্যা ভাবে হয়রানির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কয়েক’শ মানুষ। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের রুবেল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক নাটকিয় মাদক মামলা থেকে মুক্তি সহ এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রুবেল হোসেনের একই এলাকার দিনমজুর গোলাম সারোয়ারের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান শরীফ, প্রবীণ শিক্ষক এমদাদ আলী আকন, ইউপি সদস্য নাজমা বেগম, সাবেক মেম্বার মিজানুর রহমান, সাবেক মেম্বার মকিম সিকদার, সহ প্রায় শতাধিক এলাকাবাসী।

তারা দাবি করেন, রুবেল একজন নিরিহ মানুষ, সে মোটরসাইকেল ভাড়ায় চালায়। তাকে গত ১৬ নভেম্বর কোস্টগার্ড তাদের সোর্স নিজেদের ফয়দা হাসিল করার জন্য ২শ পিচ ইয়াবাসহ রুবেলকে আটক করে, যা সম্পূর্ণ মিথ্যা। এলাকাবাসী দাবি করেন কোস্টগার্ড তাদের মাঝি ও সোর্সদের দেয়া তথ্য অনুযায়ী হয়রানী অভিযানের নামে এলাকার নিরিহ মানুষকে মাদক দিয়ে আটক করে। রুবেল দীর্ঘদিন জেল হাজতে থাকায় পরিবার খুব কস্টে জীবনযাপন করছে। এর বছর খানেক আগে একই ইউনিয়নের মহসিন মিয়ার ছেলে রিয়াজকে অস্ত্র দিয়া ফাঁসিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটছে। তখনও কোস্টগার্ডের সোর্সদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছিল।

এ সময় তারা আরো জানান, কোস্টগার্ডের সোর্সরা এককালীন জলদস্যুতার সাথে জড়িত ছিল এবং এর মধ্যে কেউ কেউ মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। মাদক ব্যবসায়ী এবং জলদস্যুরাই কোস্টগার্ডের প্রধান সোর্স হিসেবে কাজ করছে পাথরঘাটায়।

স্থানীয় সাবেক মেম্বার মিজানুর রহমান বলেন, কোস্টগার্ড সাগরে জলদস্যুদের হাত থেকে জেলেদের রক্ষা না করে উপকূলীয় এলাকার সাধারন মানুষকে মিথ্যা ভাবে ফাসাচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

রুবেলের স্ত্রী রোজিনা বেগম জানান, আমার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং আমার সন্তানদের একমাত্র আয়ের উৎস আমার স্বামী। তাকে মিথ্যা মামলা দিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছে‌। আমি আমার স্বামীর মুক্তি চাই।

এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার ভোরের দর্পনকে জানান, আমরা জলদস্যুদ দমনের পাশাপাশি মাদক ও অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে রুবেল কে আটক করেছি এবং তার কাছ থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করি। তিনি আরো জানান, কোস্টগার্ড বিশ্বস্ত সোর্স ব্যবহার করে তাদের অভিযান গুলো পরিচালনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, লোকমুখে জানতে পেরেছি বিষয়টি প্রতিপক্ষ রুবেল কে ফাঁসিয়েছে। তারপরেও বিষয়টি পুলিশ তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০