Shakil Shah
২০ নভেম্বর ২০২১, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটা বামনা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা ও মেশিনসহ ২ আটক

 

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিন সহ ২জনক আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার।

গত শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও সুমন মিয়ার স্ত্রী মিনারা বেগম (৩৮)।

স্থানীয় নুরুল আমিন জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হলে পাথরঘাটা ও বামনা পুলিশকে খবর দিলে তারা মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার ভোরের দর্পনকে জানান, মামুনকে জিজ্ঞাসাবাদ করলে পাথরঘাটার তার বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেয়। এরপর পাথরঘাটা ও বামনা থানার যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা ০২নং ওয়ার্ডের আবদুল খালেক খলিফার বসত ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। আটককৃতদের বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০